Thursday, November 20, 2014

তোকে ...

কৃষ্ণচূড়া,
তোর কাছে আমি ভীড়ের মধ্যেও আলাদা হতে শিখেছি।
তাই ভীড়ের মধ্যে একজন হতে রাজি নই!
তোর পাতার মাঝে ফুল ফোটার জন্য অপেক্ষা করতে পারি,
ওই লাল রঙটা কিন্তু শুধুই আমার ...

কৃষ্ণচূড়া ,
আমাদের এই অদ্ভূত গল্পটার নাহয় পরিণতি না-ই থাকলো
রাস্তা যেন শেষ না হয়, সমাপ্তি নাহয় না-ই থাকলো। 

Tuesday, April 8, 2014

সেই মেয়েটা

সেই মেয়েটা...
তুই যার  প্রেমে পড়েছিলি
সেই মেয়েটা...
যার মৃত্যুকে আমি ভীষণ ভয় পেতাম।
হঠাত মরে গেল সেদিন।
কাউকে কিচ্ছু না জানিয়ে
উবে গেল হঠাত।
আশ্চর্য্য !! জীবন চলছে নিজের গতিতে...
শুধু সেই মেয়েটার চিন্হ মুছে গেল
মুছেই গেল একদম।
তাও জীবন চলছে - নিজের মতন
গতানুগতিক।
কিন্তু সেই মেয়েটা,
যে তোর প্রেমে পড়েছিল
সে মরেনি।
জীবনের সঙ্গে তাল মিলিয়ে সে চলছে।
সে বাঁচবে...

Wednesday, March 26, 2014

homecoming :)

25 March 2011, 1630 hrs,New Delhi Railway Station.
A twenty five year old girl,
11 pieces of luggage.
Anxiety, expectation, excitement, happiness...
Station after station...the Rajdhani sped!
A side upper berth turned into a world beyond which nothing else existed but dreams.
The girl, some books, music and memories.
Night...a little scary...but full of hope
A conversation which had no meaning but meant a lot.
Morning...the last leg of this journey...
Sealdah station...bangla everywhere
A long deep breath, relief.
I'm home.