Tuesday, April 8, 2014

সেই মেয়েটা

সেই মেয়েটা...
তুই যার  প্রেমে পড়েছিলি
সেই মেয়েটা...
যার মৃত্যুকে আমি ভীষণ ভয় পেতাম।
হঠাত মরে গেল সেদিন।
কাউকে কিচ্ছু না জানিয়ে
উবে গেল হঠাত।
আশ্চর্য্য !! জীবন চলছে নিজের গতিতে...
শুধু সেই মেয়েটার চিন্হ মুছে গেল
মুছেই গেল একদম।
তাও জীবন চলছে - নিজের মতন
গতানুগতিক।
কিন্তু সেই মেয়েটা,
যে তোর প্রেমে পড়েছিল
সে মরেনি।
জীবনের সঙ্গে তাল মিলিয়ে সে চলছে।
সে বাঁচবে...

No comments:

Post a Comment