Monday, June 29, 2015

আজ

আজ – জন্মদিন তোর
পরিচয় – মান্ধাতার আমল
বড় হওয়া – একসাথে কিন্তু আলাদা
চিনছি – নতুন করে রোজ
পাশে – আছি, থাকব আজীবন
সম্পর্ক – অদ্ভুত
সংজ্ঞা – নেই, খুঁজিনা
অভিমান – অল্পেতেই তীব্র, অল্পেতে গায়েব
ঝগড়া – প্রাত্যহিক, চলবে
সমস্যা – প্রচুর!
সমাধান – আমরা
প্রশ্ন – অবান্তর, তবু আছে, থাকবে
উত্তর – জানা, অজানা, আছে, নেই...অদরকারী
চিন্তা – প্রয়োজনের চেয়ে বেশী, দুজনেরই
ভাবনা – সীমাহীন
কথা – অফুরান, তবু না-বলাই বেশী
জীবন – প্রতি বাঁকে দেখা
আমরা – ভীষণ আলাদা কোথাও, কোথাও ভীষণ এক
আমার কাছে – তুই সবার চেয়ে আলাদা
তোর কাছে – আমি আমার মত
অনুভুতি – ভালবাসি, নিঃশর্তে

আছি, থাকব আজীবন

No comments:

Post a Comment