Saturday, December 24, 2011

কেন?

তোর জন্য গান বেঁধেছে আকাশের যত তারা...
তোর প্রেমে পড়ে কত যে পথিক পথে হলো দিশাহারা...
তোকেই দেখতে  সমুদ্র-বুকে ঢেউ ওঠে শত শত...
তোর খোঁজ করে কত জোড়া চোখ, খোঁজে পাগলের মতো!
তুই আসবি বলে রাত ও থাকে ভোরের অপেক্ষায়ে,
তোর কাছে বসে বাউল তোকে তোরই গান শোনায়!
তোকেই ঘিরে কত কত মন রোজই স্বপ্ন দেখে
...তবে সব ফাঁকি দিয়ে কেন ধরা দিলি আমার এ দুটো চোখে?

No comments:

Post a Comment