তোমার শরীর
তোমার গন্ধ
তোমার কোঁকড়া কালো চুল
তোমার মোটা কাঁচের চশমা
তুমি গল্পে মশগুল |
তোমার সাধের ক্যাসেট প্লেয়ার
তাতে সুমন গান শোনায়...
তোমার কলম ধরে শব্দগুলো
গল্প হয়ে যায়|
তোমার দুই আঙ্গুলের ফাঁকে
আগুন জ্বলে ছাই
একলা গ্লাসে হুইস্কি তোমার
চলকে চলকে যায় |
ধোঁয়ায় ধোঁয়ায় আবছা ঘরে
তোমার দিস্তা খাতা
চলছে তোমার প্রিয় কলম
পাতার পরে পাতা...
আমার টুকরো টুকরো স্মৃতি
আমার চোখের সামনে ছবি
আমার একলা একলা বিকেলগুলো
আমার মনে পড়ে সবই
আমার সন্ধ্যেগুলো তোমায় খোঁজে
রাতগুলো সব একা
আমার চোখদুটো যে খুঁজছে তোমায়...
দিচ্ছো না যে দেখা?
No comments:
Post a Comment